ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় চুরি কাজের সরঞ্জামসহ চোর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় চুরির কাজের সরঞ্জামসহ শামসুল আলম (৪২) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সন্দেহভাজন হিসেবে পৌরসভার কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তার সাথে থাকা চুরি কাজে ব্যবহৃত রেঞ্জ, স্ক্রু—ড্রাইভার ও ছোট চাকু উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত শামসুল আলম উপজেলার নিজামপুর এলাকার আমজেদ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জব্দ তালিকাসহ আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑